
স্থানীয় সরকার দিবস উপলক্ষে মদন পৌরসভার র্যালি
“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার,জনসেবায় স্থানীয় সরকার” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন পৌরসভার উদ্যোগে বুধবার (26 ফেব্রুয়ারি) জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে মদন পৌরসভা বনার্ঢ্য র্যালি ও এক আলোচনা সভার আয়োজন করে। র্যালি শেষে পৌরসভার হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, পৌর পরিষদের সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এ আহাদ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আঃ রহিম, কনসালট্নেট (আইইউজিইপি প্রকল্প) মোঃ আনোয়ার পমূখ। এ ছাড়াও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জনসেবায় স্থানীয় সরকারের নানা অবদান ও গুরুত্বের কথা উল্লেখ করেন।

স্থানীয় সরকার দিবস উপলক্ষে মদন পৌরসভার আলোচনা সভা