মদন পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা

মদন পৌরসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা অনলাইনে এবং সরাসরি উভয়ভাবেই পাওয়া যায়। অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য bdris.gov.bd ওয়েবসাইটে আবেদন করা যায়। এছাড়া, পৌরসভা কার্যালয়ে সরাসরি গিয়েও নিবন্ধন করা যায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা, যা প্রতিটি নাগরিকের অধিকার। 

জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রক্রিয়া নিচে উল্লেখ করা হলো:

জন্ম নিবন্ধন:

  • জন্ম নিবন্ধন সংশোধন/ অনলাইন করার জন্য স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরীত প্রত্যায়ন পত্র।( নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
  • প্রত্যয়নে পৌরসভা কার্যালয়ের স্মারক নম্বর সহ মেয়র/প্রশাসক মহোদয়ের স্বাক্ষর। ( নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
  • হালসন হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ।
  • নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে টিকা কার্ড ও দুই কপি পাসপোর্ট ছবি। বয়স ৪৫ দিনের উপরে হলে বয়স প্রমাণে ডাক্তারের পত্যয়ন পত্র।
  • উপরের তথ্যাদিসহ অনলাইনে bdris.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের প্রিন্ট কপি পৌর কার্যালয়ে জমা দিতে হবে।
  • আবেদনের সময় উপরে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হয়।

মৃত্যু নিবন্ধন:

  • মৃত্যু নিবন্ধন করার জন্য স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরীত প্রত্যায়ন পত্র।
  • প্রত্যয়নে পৌরসভা কার্যালয়ের স্মারক নম্বর সহ মেয়র/প্রশাসক মহোদয়ের স্বাক্ষর।
  • হালসন হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ।
  • অনলাইনে bdris.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের প্রিন্ট কপি পৌর কার্যালয়ে জমা দিতে হবে।
  • আবেদনের সময় উপরে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হয়।

নিয়মিত পৌরকর পরিশোধ করুন** আপনার শহর পরিচ্ছন্ন রাখুন**  আপনার সন্তানকে টিকা দিন** জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্য নিবন্ধন করুন